মির্জা ফখরুল
দেশের অস্থিতিশীলতার চেষ্টা করছেন শেখ হাসিনা
- সংবাদ প্রকাশের সময় : ০২:২৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে ক্রমাগত চেষ্টা করছেন, যা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে।
রোববার (৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজিত অনুষ্ঠানে তিনিন এসব কথা বলেন।
মন্ত্রী অভিযোগ করেন, শতাধিক মানুষকে গুম করেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই, বরং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
তিনি জানান, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সন্তানদের জন্য সরকারিভাবে ভাতা প্রদানের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কাছে আবেদন করা হবে। মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর কেউ গুমের শিকার হোক না এবং পরিবারের কেউ নিঃস্ব না হয়।
অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ও ‘মায়ের ডাক’-এর আহ্বায়ক সানজিদা ইসলামসহ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।






















