জয়া আহসানের রমজান স্পেশাল ‘ডিমের ভেলপুরি’
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬ ১০ বার পড়া হয়েছে
পর্দায় মোহময়ী অভিনেত্রী, রান্নাঘরে পুরোপুরি গৃহিণী—এভাবেই হাজির হয়েছেন জয়া আহসান। সম্প্রতি নিজের ফেসবুক পেজে তিনি শেয়ার করেছেন রমজান স্পেশাল একটি রেসিপি, নাম দিয়েছেন ‘ডিমের ভেলপুরি’।
জয়ার মতে, রেসিপিটি বানানো অত্যন্ত সহজ। এর জন্য প্রয়োজন দুটি সিদ্ধ ডিম, তবে সাধারণ পোল্ট্রির ডিম নয়—স্বাদ বাড়াতে তিনি বেছে নিয়েছেন দেশি মুরগির ডিম। ডিম দুটি মাঝখান থেকে সমানভাবে কেটে ফ্রেশ টমেটো সস ছড়িয়ে দিতে হবে।
রেসিপির আসল সিক্রেট লুকিয়ে আছে চানাচুরে। জয়া সুপারিশ করেছেন ‘বম্বে সুইটস’ চানাচুর ব্যবহার করতে, যা তার শৈশবের স্মৃতির সঙ্গে জড়িত। যারা একটু বেশি চটপটে স্বাদ পছন্দ করেন, তারা গোলমরিচ গুঁড়ো ও কুচোনো পেঁয়াজও যোগ করতে পারেন।
এই ঘরোয়া রেসিপি ইতিমধ্যেই নেটপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে। সাধারণ উপকরণের সঙ্গে জয়ার সৃজনশীল ব্যবহারে ভক্তরা মুগ্ধ। জয়া মাঝে-মধ্যে এমন রেসিপি শেয়ার করে প্রমাণ করেন, তারকা হলেও মাটির কাছাকাছি থাকা তার বেশি ভালো লাগে।
আপনিও চাইলে ট্রাই করে দেখতে পারেন জয়ার স্পেশাল এই ‘ডিমের ভেলপুরি’।





















