ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

নাটোর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়া উপজেলার নিঙ্গইন এলাকায় নাটোর–বগুড়া মহাসড়কের পাশে মাটির নিচে গর্ত করে প্লাস্টিকের ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত রাখার ঘটনা ধরা পড়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, সিংড়া পৌরসভার নিঙ্গইন ভাটোপাড়া এলাকার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে ডিজেল তেল মজুত রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানের সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংকির ভেতর থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে ব্যবসায়ী মো. রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রশাসন উদ্ধার করা ডিজেল তেল আগামীকালের মধ্যে রুবেলের দোকানে স্থানান্তর করে নিয়ম অনুযায়ী বিক্রির নির্দেশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬