ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার আলোচিত যুবলীগ নেতা কালা শওকত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা মহানগরীর ২৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শওকত হোসেন ওরফে কালা শওকতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২ টা ১৫ মিনিটের দিকে পল্টন থানা পুলিশের সহায়তায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পল্টন এলাকার পলওয়েল মার্কেট থেকে শওকত হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে খুলনায় আনা হয়েছে। শওকতের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় ৫টি মামলা রয়েছে।

এদিকে, অভিযোগ রয়েছে, খুলনার আলোচিত শেখ বাড়ির ঘনিষ্ট হওয়ায় রাজনৈতিক প্রভাব ও নানা অনিয়মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন এই কালা শওকত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনার আলোচিত যুবলীগ নেতা কালা শওকত গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬