ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেশার উন্মত্ততায় স্ত্রী-সন্তান হত্যা, পরে নিজের জীবনও শেষ

মোঃ রুহুল আমীন, আত্রাই (নওগাঁ)
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ১২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর আত্রাইয়ে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে স্ত্রী ও পাঁচ বছর বয়সী কন্যা সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেও আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ১২টার দিকে নিজ শয়নকক্ষে স্ত্রী ও ছোট্ট মেয়েকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জয় নামের ওই যুবক। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মা ও শিশুকন্যার মৃত্যু হয়। পরে একই ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায় সে।

প্রতিবেশীরা জানান, জয় দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং প্রায়ই বেপরোয়া আচরণ করত। নিয়মিত নেশা করা, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং পারিবারিক অশান্তি সৃষ্টি করা ছিল তার নিত্যদিনের ঘটনা। স্থানীয়দের ভাষ্য, শৈশব থেকেই অতিরিক্ত আদর ও শাসনের অভাবে সে নিয়ন্ত্রণহীন জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে, যার ভয়াবহ পরিণতি ঘটল এই ঘটনায়।

খবর পেয়ে আত্রাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সেগুলো পাঠানো হয়।

আত্রাই থানা সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির জেরে এই নৃশংস ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, মাদকাসক্তি ও নিয়ন্ত্রণহীন জীবনযাপন কীভাবে একটি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে—আত্রাইয়ের এই ঘটনা তারই নির্মম উদাহরণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নেশার উন্মত্ততায় স্ত্রী-সন্তান হত্যা, পরে নিজের জীবনও শেষ

সংবাদ প্রকাশের সময় : ০১:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬