ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনজীন খান

ইরান যুদ্ধে আমেরিকা নির্মমভাবে পরাজিত হবে

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে যশোরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা লেখক ও গবেষক বেনজীন খান বলেছেন, ইরান একটি শহিদি ও বিপ্লবী জাতি, যাদের ইতিহাস হাজার বছরের পুরোনো। তিনি দাবি করেন, চলমান সংঘাতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে পরাজয় বরণ করতে হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে প্রাচ্যসংঘ। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক খবির উদ্দিন সুইট।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বেনজীন খান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানরা যুদ্ধ ও সংকটের কারণে মানবিক দুর্ভোগের মধ্যে রয়েছেন। ইরান, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও লিবিয়ায় অনেক মানুষ ন্যূনতম খাবারও পাচ্ছেন না বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা অন্যায়ভাবে চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলেও তিনি দাবি করেন। পাশাপাশি একটি স্কুলে হামলায় বহু শিশু শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।

বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির কঠোর সমালোচনা করেন এবং বিশ্ব রাজনীতিতে চলমান সংঘাতকে ইসলাম ও অন্যান্য শক্তির মধ্যকার দ্বন্দ্ব হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে বামপন্থী রাজনীতি ও নারীবাদ নিয়েও সমালোচনামূলক মন্তব্য করেন।

সমাবেশে আরও বক্তৃতা করেন জাগপা নেতা নিজাম উদ্দিন অমিত, প্রাচ্যসংঘের সদস্য মোস্তফা মাহবুবুল হক বাবলু, মাস্টার মফিজুর রহমান, যুব নেতা মো: ইমদাদ হুসাইন, সৈয়দ মঈনুল ইসলাম কিচলু, সাংবাদিক তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

সঞ্চালনা করেন সোহানুর রহমান সোহান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেনজীন খান

ইরান যুদ্ধে আমেরিকা নির্মমভাবে পরাজিত হবে

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬