ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ টাস্কফোর্সের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা, ফেন্সিডিল ও বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা ১০ মিনিট পর্যন্ত সদর মডেল থানার কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়া গ্রামের মৃত সোলেমান মন্ডল ওরফে কালুর ছেলে মো. আরিফ আলী ওরফে আরিফ পাঠান (৪৫) এবং তার স্ত্রী মোসা. বেবী বেগম (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আরিফ আলী একটি পূর্বের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ মিলিলিটার ফেন্সিডিল এবং মাদক বিক্রির নগদ অর্থ হিসেবে বিভিন্ন মূল্যমানের মোট ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে আরিফ আলীর সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৬:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬