ঢাকা ০২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চার বিভাগে বৃষ্টির সুখবর, সপ্তাহের শুরুতেই বদলাবে আবহাওয়া

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চারটি বিভাগের জন্য স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহের শুরু থেকে দেশের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে। এ অবস্থার প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগে দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আগামী কয়েক দিনের পূর্বাভাস

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত:
সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:
দেশজুড়ে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:
আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:
আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার (৮ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা:
সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চার বিভাগে বৃষ্টির সুখবর, সপ্তাহের শুরুতেই বদলাবে আবহাওয়া

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬