ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ ঐতিহাসিক ৭ মার্চ—মুক্তিযুদ্ধের প্রেরণার দিন

খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, খুলনা
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ের বাটার দোকানের সামনে প্রকাশ্যে গুলি করে রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী অশোক ঘোষকে একটি বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ৯টাযর দিকে ডাকবাংলা মোড়ে মাসুম বিল্লাহ অবস্থানকালে একদল দুর্বৃত্ত তার ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অশোক ঘোষকে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।

উল্লেখ্য নিহত মাসুম বিল্লাহর আপন বড়ভাই খুলনা রূপসার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী মোস্তফা কামাল ওরফে মিনা কামাল (৫২) ২০২০ সালের ৩০ জুলাই র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়ে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬