ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার সদর মডেল থানা অধীনে শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার ( ৩ মার্চ)গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়ক-এর শেরপুর পয়েন্ট এলাকায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন রাত আনুমানিক ১১টা৫০ মিনিট দিকে একটি সন্দেহভাজন ট্রাক (রেজি নং-ঢাকা মেট্রো-ট-২৪-১০০৪) থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটক করা হয়।

পরবর্তীতে ট্রাক তল্লাশীকালে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। এর মধ্যে “Mast Gold JEERA Machine Clean” ব্র্যান্ডের ৬৪ বস্তা এবং “K.S. Gold JEERA Machine Clean” ব্র্যান্ডের ৪৬ বস্তা রয়েছে। প্রতি বস্তার ওজন ৩০ কেজি হিসেবে মোট ৩,৩০০ কেজি জিরা জব্দ করা হয়েছে।

এ সময় রবিউল ইসলাম (৩৭), নামে এক ব্যক্তিকে আটক করা হয়।তার পিতা-মৃত ছবেদ আলী প্রামানিক, সাং-জসমন্তর ধুলিয়া, খেতুপাড়া ইউপি, থানা-সাথিয়া, জেলা-পাবনা।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জিরার বস্তাগুলো সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে এনে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছে। এ ঘটনায় বুধবার (৪মার্চ) বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আসামিকে জেলহাজতে প্রেরন করা হয় এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৌলভীবাজারে বিশেষ অভিযানে ১১০ বস্তা জিরা ও ট্রাক জব্দ, গ্রেফতার ১

সংবাদ প্রকাশের সময় : ০৮:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬