ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

২২ দিনের শিশুকে হত্যা করে মাটিচাপা, বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,খুলনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১০৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার দিঘলিয়া উপজেলায় ২২ দিনের নবজাতক মোনতাসির শেখকে হত্যার অভিযোগে তার পিতা নাহিদুর রহমান শেখ (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার লাখোহাটি গ্রামে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর মাটিচাপা অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের মেয়ে মুর্শিদা আক্তার মৌয়ের সঙ্গে নাহিদুরের বিয়ে হয়। ২২ দিন আগে তাদের ঘরে পুত্রসন্তানের জন্ম হয়, নাম রাখা হয় মোনতাসির শেখ। সন্তান জন্মের পর মা বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

গত ২ মার্চ বিকেলে নাহিদুর শ্বশুরবাড়িতে যান। পরদিন সকালে তিনি শিশুটিকে কোলে নিয়ে ঘরের বাইরে বের হন। অভিযোগ অনুযায়ী, ওই সময় শিশুটিকে হত্যা করে পাশের একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের ভেতর মাটিচাপা দেন। পরে ঘরে ফিরে স্ত্রীকে জানান, শিশুকে বাড়িতে রেখে এসেছেন এবং স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

পথে তিনি বলেন, শিশুকে ফরিদপুরে পাওয়া যাবে। ফরিদপুরের কাছাকাছি গিয়ে অসুস্থতার ভান করে হাসপাতালে ভর্তি হন। কিছুটা সুস্থ হওয়ার পর পালানোর চেষ্টা করলে স্ত্রী চিৎকার করে অভিযোগ করেন যে, তার স্বামী সন্তানকে হত্যা করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে খবর দেয়।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ বিষয়টি দিঘলিয়া থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার করে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে নাহিদুর নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। শিশুটির মা বুধবার (৪ মার্চ) দুপুরে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মরদেহ ময়নাতদন্ত শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায় সুনির্দিষ্ট কারণ জানতে অভিযুক্তকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২২ দিনের শিশুকে হত্যা করে মাটিচাপা, বাবা গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬