ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, তিন হোটেলকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি হোটেলকে মোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে।

বুধবার (৪ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা, সাইদুজ্জামান খান, সোহানা খন্দকার ও মো. আবিদ আহসান খান পৃথক পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ফুটপাথ দখল করে উন্মুক্ত অবস্থায় ইফতার সামগ্রী বিক্রি, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার এবং ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়।

অভিযানে শ্রমিক হোটেলকে ১ লাখ ১০ হাজার টাকা, রাজমহল হোটেলকে ৬০ হাজার টাকা এবং শাহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নোয়াখালী ফিল্ড অফিসের কর্মকর্তা মোহাম্মদ হাসিব, নিরাপদ খাদ্য পরিদর্শক তাজুল ইসলামসহ র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, তিন হোটেলকে জরিমানা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬