ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

চার দাবিতে জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুপস্থিত করাসহ চার দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জয়পুরহাট পৌরসভার শ্রমিক কর্মচারীরা।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেল ৩টার দিকে জয়পুরহাট পৌরসভার সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার বিভিন্ন শাখার শ্রমিক ও কর্মচারীরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট পৌরসভা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মহন চন্দ্র দাস, সহ সভাপতি সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত হোসেনসহ অন্যান্য শ্রমিকরা।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, গেল জাতীয় সংসদ নির্বাচনের দিন ২৬৩ জন শ্রমিকদের হাজিরা বেতন দেয়নি পৌর কর্তৃপক্ষ। ভোটের দিনের বেতনের টাকা পরিশোধসহ বর্তমান ৩৭৫ টাকা হাজিরা থেকে বৃদ্ধি করে ৫৫০ টাকা নির্ধারণ করতে হবে। এছাড়া কোনো শ্রমিক মৃত্যুবরণ করলে তার পরিবারকে পৌরসভার পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান এবং উৎসব ভাতা বৃদ্ধি করতে হবে। যতক্ষন পর্যন্ত এসব দাবি পৌর কর্তৃপক্ষ মানবেনা ততক্ষণ পর্যন্ত পৌরসভায় উপস্থিত থেকে কর্মবিরতি চলবে।

জয়পুরহাট পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাসেম বলেন, শ্রমিক কর্মচারীরা মানববন্ধন করেছে বিষয়টি আমি অবগত আছি। উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করবো। ১২ তারিখ সরকারি ছুটি থাকার কারণে তাদের কাছ থেকে কোন কাজ করে নেওয়া হয়নি। অফিসিয়ালি তারা কোন স্মারকলিপি দেয়নি এজন্য তাদের দাবি দাওয়ার বিষয়ে বিস্তারিত বলতে পারছিনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চার দাবিতে জয়পুরহাট পৌরসভার শ্রমিকদের মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬