সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
রাজধানীসহ দেশের সাত বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সংস্থার তথ্য অনুযায়ী, লঘুচাপের বাড়তি অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর-এ রয়েছে, যার বিস্তৃতি উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে।
কোথায় বৃষ্টি হতে পারে?
মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, খুলনা বিভাগ,. বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এরপরের কয়েক দিনে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
তাপমাত্রার পূর্বাভাস
মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে।
দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সার্বিকভাবে, দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্পমাত্রার বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের আবহাওয়াগত পরিবর্তনের ইঙ্গিত আপাতত নেই।
মেঘলা-কুয়াশাচ্ছন্ন ঢাকা, তাপমাত্রা ২৩.৩
ঢাকার আকাশ মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন রয়েছে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক। দিনের বেলাতেও এটি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।
পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।





















