ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অভিযান

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের অতি শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, চট্টগ্রামে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ বিষয়ে কাজ করছে। তিনি বলেন, দুই মাস আগে একটি সন্ত্রাসী গ্রুপ চট্টগ্রামের এক বড় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। পরবর্তীতে পুলিশ কমিশনার ওই ব্যবসায়ীর বাসায় নিরাপত্তা জোরদার করেন। এতে সুবিধা না পেয়ে একই গ্রুপ ভারী অস্ত্র ব্যবহার করে পুনরায় হামলার ঘটনা ঘটায়।

সুরক্ষা অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে জারি হওয়া অধ্যাদেশটি জুলাই জাতীয় সনদের অঙ্গীকারের ভিত্তিতে করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারীদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আর কতদিন থাকবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেনাবাহিনীও দীর্ঘদিন মাঠে থাকতে আগ্রহী নয়, কারণ এতে তাদের প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রম ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়টি বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

র‍্যাবের নাম ও পোশাক পরিবর্তনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বাহিনী নিয়ে জনমত রয়েছে এবং জুলাই জাতীয় সনদেও সুপারিশ করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একটি বিশেষায়িত বাহিনী উল্লেখ করে তিনি বলেন, বাহিনীর কাঠামো, এখতিয়ার, জবাবদিহিতা ও স্বচ্ছতা—সব দিক পর্যালোচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বরাষ্ট্রমন্ত্রী

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অভিযান

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪১:৩২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬