ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নতুন সুপ্রিম লিডার পেল ইরান

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

তেহরানে খামেনির ছবি নিয়ে ইরানি মহিলা। ছবি: এপি

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন সুপ্রিম লিডার বা আয়াতোল্লা পেল ইরান। জানা গেছে, নিহত আলি খামেনেইর পুত্র মোজতবা খামেনেই দেশের সুপ্রিম লিডার পদে আসীন হয়েছেন।

আজই কি খামেনেইর উত্তরসূরী ঘোষণা?

৩ জুন, ১৯৮৯। শেষ নিশ্বাস ত্যাগ করেন তৎকালীন সুপ্রিম লিডার রুহোল্লা খোমেইনি। সেদিনই তাঁর জায়গায় বসেন আলি খামেনেই। বার্তা স্পষ্ট, সিংহাসন যেন খালি না থাকে। এবারও কি তাই হতে চলেছে? আজই কি ভরাট করা হবে খামেনবেইর জায়গা? ‘রিজিম চেঞ্জ’ বা সরকার বদলের মার্কিন ও ইসরায়েলি চেষ্টা কি ব্যর্থ হবে? এই সমস্ত প্রশ্নের মাঝেই জানা গেছে, আপাতত গোটা প্রক্রিয়া চলবে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও বিচারবিভাগের প্রধানের নজরদারিতে। বিশ্লেষকদের মতে, নতুন আয়াতোল্লা বা সর্বোচ্চ নেতাও ইজরায়েলের খতম তালিকায় থাকতে পারেন।

রাষ্ট্রসংঘে চিঠি ইরানের বিদেশমন্ত্রীর

ইসরায়েল ও আমেরিকার হামলার প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী সাইয়দ আব্বাস আরাঘাচি। লিখেছেন, ‘কোনও শর্ত ছাড়াই যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ইরান পাল্টা হামলা চালিয়ে যাবে।’

নিজের দপ্তরেই নিহত খামেনি, স্বীকার করল ইরান

নিজের দপ্তরেই নিহত হন দেশের সর্বোচ্চ নেতা তথা ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনি। এমনটাই জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিযদ। বিবিসি সূত্রে খবর, তেহরানে খামেনেইর অফিস কার্যত ধুলিসাৎ। উপগ্রহ চিত্র এই ধ্বংসের প্রমাণ।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড করের সংবাদ শাখার দাবি, খামেনেই আত্মগোপন করেননি। তিনি নিজের কাজ করছিলেন। পলায়নের ভুয়ো খবর ছড়িয়ে ইরানের বিরুদ্ধে মানসিক যুদ্ধ চালানো হচ্ছে।

আমেরিকা ইসরায়েলের ‘সিংহগর্জন’

শনিবার অপারেশন ‘সিংহগর্জন’ শুরু করেছে আমেরিকা ও ইসরায়েল। যৌথ বাহীনির হামলায় কেঁপে উঠেছে ইরান। অভিযানে ধীরে ধীরে সামনে আসছে যুদ্ধের ক্ষয়ক্ষতি।

আগেই সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছিল, ইসরায়েল-আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে ইরানি সেনার বেশ কয়েক জন কমান্ডার এবং আধিকারিকের। এবার নিহত খোদ খামেনেই। এছাড়াও ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইরানের একটি স্কুলে পাঁচ জন নাবালিকা পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি ও দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াধে পালটা হামলা চালিয়েছে ইরান। দোহায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

iran

খামেনেই নেই! কেউ কাঁদছে, কারও মুখে হাসি

সুপ্রিম লিডার তথা প্রধান শিয়া ইরানের প্রধান ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনির মৃত্যুতে মিশ্র প্রতিক্রিয়া ইরানে। কেই কাঁদছে। কারও মুখে হাসি। কেউ বা মোল্লাতন্ত্রের আসন্ন পতনে উদ্বিগ্ন, আবার মুক্তমনারা খোলা হাওয়ার স্বপ্নে বিভোর।

দুবাই বিমানবন্দরে ইরানের হামলা

দুবাই বিমানবন্দরে ড্রোন হানা ইরানের। জখম চার। আবু ধাবীর জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কাতার জানিয়েছে, ইরানের হামলায় আহত ১৬। ইরাকে এরবিল বিমানবন্দরেও হামলা চলিয়েছে ইরান।

ইরানে মৃত্যু অন্তত ১৩০ সাধারণ মানুষের

আমেরিকা ও ইসরায়েলের হামলা ইরানে প্রাণ হারিয়েছেন প্রায় ১৩০ জন সাধারণ মানুষ। এমনটাই দাবি মানবাধিকার সংগঠনগুলোর। এদিকে, খামেনির শোকগ্রস্ত সমর্থকরা পথে নেমে পড়েছেন।

ইরানের প্রেস টিভি জানিয়েছে, মাশাদ শহরে শিয়াদের ধর্মস্থল ইমাম রেজার মাজারে চলছে শোক প্রদর্শন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন সুপ্রিম লিডার পেল ইরান

সংবাদ প্রকাশের সময় : ১০:৪২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬