ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওসমানীনগরে চোরাই গরু জবাই করে ইফতার মাহফিল আয়োজনের অভিযোগ উঠেছে এক প্রবাসী বিএনপি কর্মীর বাড়িতে। ঘটনাটি জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে গ্রামের সালিসে গরুর মালিককে ন্যায্যমূল্য পরিশোধ করা হয়।

জানা গেছে, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামে যুক্তরাজ্যপ্রবাসী এম আহমদ ওরফে মধু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি যুক্তরাজ্য বিএনপি-র রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি দেশে এসে নিজ বাড়িতে ইফতার মাহফিলের আয়োজন করেন। পরে জানা যায়, মাহফিলে জবাই করা গরুটি ছিল চুরি করা।

স্থানীয় সূত্র জানায়, প্রবাসী এম আহমদ আগে থেকেই ইফতার মাহফিলের জন্য একটি গরু কেনার টাকা বাড়ির তত্ত্বাবধায়কের কাছে পাঠিয়েছিলেন। তবে তত্ত্বাবধায়ক গরু না কিনে মাঠ থেকে অন্যের গরু এনে জবাই করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি পরে বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।

গ্রামের সালিসে তত্ত্বাবধায়ক ঘটনার দায় স্বীকার করেন। গরুর মালিক নাজমুল ইসলাম জানান, প্রবাসীর কোনো সম্পৃক্ততা ছিল না। বিষয়টি জানার পর এম আহমদ তাঁকে গরুর ন্যায্যমূল্য পরিশোধ করেছেন।

ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী বলেন, এম আহমদ বিষয়টি জানতেন না। দেশে এসে তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বাড়ির তত্ত্বাবধায়ককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, প্রায় ১৭ বছর পর দেশে ফেরা এম আহমদ ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা করেছিলেন। কিন্তু তত্ত্বাবধায়কের অনিয়মের কারণে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটে। বিষয়টি সামনে আসার পর ক্ষতিপূরণ দেওয়া এবং দায় স্বীকারের মধ্য দিয়ে আপাতত বিরোধের অবসান হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চোরাই গরু দিয়ে ইফতার মাহফিল

সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬