যে কারণে আত্মহত্যা করলেন অভিনেতা আলভীর স্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
কয়েক বছর ধরেই ছোটপর্দার অভিনেত্রী ইফফাত আরা তিথি–র সঙ্গে অভিনেতা যাহের আলভী–র সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। যদিও দু’জনই প্রকাশ্যে সেই সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তবে সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠেছিল—এই গুঞ্জন কি কেবলই পেশাগত ঘনিষ্ঠতা, নাকি এর পেছনে ছিল ব্যক্তিগত টানাপোড়েনের গল্প?
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার খবর সামনে আসতেই নতুন করে আলোচনায় আসে সেই পুরোনো গুঞ্জন। ঠিক কী কারণে এই চরম সিদ্ধান্ত—তা এখনো স্পষ্ট নয়।
আলভী জানিয়েছেন, তিনি নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন। তার ভাষ্য, “কী কারণে ইকরা আত্মহত্যা করেছে, ঠিক জানি না। খবরটি পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছি। আমার একমাত্র সন্তানের জন্য চিন্তা হচ্ছে।”
তবে ঘটনার সময়কাল নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। শুক্রবার ছিল তিথির জন্মদিন। সে দিন অভিনেত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে আলভী সামাজিক মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সেখানে তিথিকে “সবচেয়ে পরিশ্রমী কো-আর্টিস্ট” ও “পছন্দের” বলে উল্লেখ করেন তিনি। ঠিক তার পরের দিনই আসে ইকরার মৃত্যুসংবাদ।
অন্যদিকে, জানা গেছে—ঘটনার সময় নেপালে আলভীর সঙ্গে তিথিও অবস্থান করছিলেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়ালেও, এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।
২০১০ সালের ৯ নভেম্বর পারিবারিক আয়োজনে ইকরাকে বিয়ে করেন আলভী। দাম্পত্য জীবনের ১৫ বছর পার করা এই দম্পতির একটি সন্তানও রয়েছে। দীর্ঘদিনের সংসারে হঠাৎ এমন ঘটনার পেছনে কি পারিবারিক কলহ, নাকি অন্য কোনো অজানা কারণ—সেটিই এখন বড় প্রশ্ন।
২০১২ সালে ক্যারিয়ার শুরু করা আলভী বর্তমানে ছোটপর্দায় ব্যস্ত সময় পার করছেন। তবে ব্যক্তিগত জীবনের এই ট্র্যাজেডি তার পেশাগত সাফল্যের আড়ালে লুকিয়ে থাকা কোনো অস্বস্তিকর বাস্তবতা সামনে আনছে কি না—তা খতিয়ে দেখার দাবি উঠছে বিভিন্ন মহলে।
এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, শনিবার দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে পরিবার। এর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা মৃত ঘোষণা করে। আমরা হাসপাতালে নেওয়ার পরই জানতে পারি।
তিনি আরও জানান, বাসার সিসি ক্যামেরা থেকে অন্য সব আলামত সংগ্রহ করছে পুলিশ।
কুর্মিটোলা হাসপাতাল থেকে এসআই হুমায়ূন আহমেদ বলেন, আমাদের একটি টিম হাসপাতালে আছে, সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।
রহস্যময় পোস্ট : ‘আমার আমিকে মুক্ত করে দিলাম’
অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যার আগে সামাজিকমাধ্যমে রহস্যময় একটা পোস্ট দিয়েছিলেন। একটি সংক্ষিপ্ত বার্তা দেন, ‘বিগ এক্সপোজ অ্যালার্ট! গেট রেডি এভরিওয়ান!’
এর আগের দিনও ইকরা একটি মন্তব্য করেন, সেখানেও ছিল নিজেকে মুক্তি দেওয়ার ইঙ্গিত! অভিনেতা এক পোস্টে লেখেন, ‘ভুল করলে মাফ মিলে, কিন্তু মুক্তি মেলে না’। এর প্রত্যুত্তরে ইকরা লেখেন, ‘ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মেলে না। আমিন! আমার আমিকে মুক্তি করে দিলাম। আবার কষ্ট কেন!’






















