ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান, এমপি থাকছেন ঢাকা-১৭ থেকে

নিজস্ব প্রিতবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে বিজয়ের পর বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) লিখিতভাবে অবহিত করেছেন তিনি।

আইন অনুযায়ী, একই নির্বাচনে একাধিক আসনে জয়ী হলে একজন প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে অন্যটি ছেড়ে দিতে হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে এ সিদ্ধান্ত লিখিতভাবে জানানো বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন।

নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। এ আসনে তিনি ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন।

ঢাকা-১৭ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি ভোট পড়ে, যার মধ্যে ২ হাজার ২১১টি বাতিল হয়। বৈধ ভোটের সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।

অন্যদিকে বগুড়া-৬ আসনে ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।

বগুড়া-৬ আসন শূন্য হওয়ায় সেখানে উপনির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বগুড়া-৬ ছাড়লেন তারেক রহমান, এমপি থাকছেন ঢাকা-১৭ থেকে

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬