ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সাদা তিল বাটায় বাড়বে লাউশাকের স্বাদ

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাউশাক রান্নায় সাধারণত পোস্ত বা সর্ষেবাটা ব্যবহার করা হয়। তবে সাদা তিল বাটা দিয়েও তৈরি করা যায় ভিন্ন স্বাদের একটি নিরামিষ পদ। শীত শেষ হওয়ার আগে এই পুষ্টিকর ও সুস্বাদু লাউশাক গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।

উপকরণ
লাউশাক ৫ আঁটি, মাঝারি আলু ২টি, শিম ৭-৮টি, কাঁচা টম্যাটো ২টি, সাদা তিল ২ টেবিল চামচ, সর্ষের তেল ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা ৮-১০টি, কালোজিরে ১ চা চামচ, হলুদ ও লঙ্কাগুঁড়ো ১ চা চামচ করে, স্বাদমতো লবণ।

প্রস্তুত প্রণালী
প্রথমে সাদা তিল শুকনোভাবে বেটে নিন। এরপর কাঁচালঙ্কা ও অল্প পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করুন। লাউশাক ভালো করে ধুয়ে কুচি করে নিন। আলু, শিম ও কাঁচা টম্যাটো ছোট করে কেটে রাখুন।

কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালোজিরের ফোড়ন দিন। প্রথমে আলু দিয়ে একটু ভেজে নিন। এরপর শিম ও টম্যাটো দিয়ে নেড়ে হলুদ ও লঙ্কাগুঁড়ো মেশান। সবজি একটু নরম হলে লাউশাক যোগ করে সামান্য পানি দিয়ে ঢেকে দিন। ৫–৭ মিনিট পর শাক নরম হয়ে এলে তিলবাটা দিয়ে ভালোভাবে নেড়ে আবার ঢেকে রান্না করুন। পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন।

গরম ভাতের সঙ্গে এই শুকনো লাউশাকের তিল-ঘেঁষা স্বাদ সহজেই মন ভরিয়ে দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সাদা তিল বাটায় বাড়বে লাউশাকের স্বাদ

সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬