ডাকযোগে ভোট দিলেন রাষ্ট্রপতি
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ সাগর হোসেন জানান, গত রাতে বঙ্গভবনে পোস্টাল ব্যালটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রাষ্ট্রপতি। তিনি পাবনা-৫ আসনে ভোট দিয়েছেন। ডাক বিভাগের একজন কর্মকর্তা ব্যালট সংগ্রহ করেন।
এবার দেশের ভেতরে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী, আইনি হেফাজতে থাকা ভোটার এবং নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
এছাড়া বিশ্বের ১২২টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন। সব মিলিয়ে এ পদ্ধতিতে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।





















