ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনবিআর ২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। সোমবার (৩ আগস্ট) এক বিশেষ আদেশে এনবিআর জানায়, নির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া দেশের সব স্বাভাবিক ব্যক্তি করদাতাকে ওয়েবসাইট (www.ctaxnbf.gov.bd) এর মাধ্যমে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে।

বিশেষ আদেশে ৪ শ্রেণির করদাতাকে অনলাইনে রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তারা হলেন—

৬৫ বছর বা তার চেয়ে বেশি বয়সের প্রবীণ করদাতা

শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রমাণপত্র সাপেক্ষে)

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক

মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি

তবে এই চার শ্রেণির করদাতা ইচ্ছা করলে অনলাইনেই রিটার্ন জমা দিতে পারবেন।

আদেশে আরও বলা হয়েছে, ই-বিটার্ন সিস্টেমে কারিগরি সমস্যার কারণে যদি কোনও সাধারণ করদাতা রিটার্ন জমা দিতে না পারেন, তাহলে তাকে আগামী ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ জানিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তারা কাগজে (পেপার রিটার্ন) রিটার্ন জমা দিতে পারবেন।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান সই করা আদেশে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং সরকারি-বেসরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের এ বিষয়ে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।

এনবিআর বলছে, কর ব্যবস্থা ডিজিটাল এবং স্বচ্ছ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি করদাতাদের হয়রানি কমানো ও সেবার গুণগত মান বাড়ানোই অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার মূল লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক

সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫