জুলাই গণঅভ্যুত্থান দিবস
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকার ঘোষিত ছুটির দিন আগামী ৫ আগস্ট দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাই প্রজ্ঞাপন অনুসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বাংলাদেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
ব্যাংকগুলো জানায়, সেদিন ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। পাশাপাশি এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে। ফলে অনলাইন ব্যবস্থায় ব্যাংকিং সেবা চালু থাকবে।
এর আগে চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছর ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস ঘোষণা করে। দিনটিতে সাধারণ ছুটি থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে সরকারের উদ্যোগে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়েছে ১ জুলাই।






















