ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৪৮ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৪৮ শতাংশে। যা গত ২৭ মাসে সর্বনিম্ন। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত মে মাসে মূল্যস্ফীতির হার ছিলো ৯.০৫ শতাংশ। জুন মাসে তা ০.৫৭ শতাংশ কমেছে। দীর্ঘদিন পর মূল্যস্ফীতির হার ৯ শতাংশের নিচে নামলো।

মূল্যস্ফীতির এ পতনের প্রধান কারণ খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দামের হ্রাস। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি জুন মাসে নেমে এসেছে ৭.৩৯ শতাংশে, যা গত মাসে ছিল ৮.৫৯ শতাংশ। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমায় সাধারণ মানুষ স্বস্তি পেয়েছে।

অপরদিকে, খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৩৭ শতাংশ হয়েছে-যা মে মাসে ছিল ৯.৪২ শতাংশ।

অর্থনীতিবিদদের মতে, সরকারের মুদ্রানীতিগত শৃঙ্খলা ও বাজারে কিছুটা সরবরাহ স্বাভাবিক হওয়ায় মূল্যস্ফীতিতে এ ইতিবাচক পরিবর্তন এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৪৮ শতাংশ

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫