ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে চড়া ইলিশের দাম, অস্বস্তিতে ক্রেতারা

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাজারে ইলিশের সরবরাহ নেই বললেই চলে। এর ফলে দামও ক্রেতার নাগালের বাইরে। শুক্রবার (৪ জুলাই) বরিশাল নগরীর পোর্ট রোড পাইকারি মাছ বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে আকারভেদে মণপ্রতি ইলিশের দাম ৫ হাজার টাকা বেড়ে এক হাজার ২০০ গ্রামের দাম এক লাখ ১০ হাজার, এক কেজি ছাইজের এক লাখ এবং ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯৪ হাজার টাকা দরে।

তাই এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এক হাজার ২০০ গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজি দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০, এক কেজি দুই হাজার ৫৫০ থেকে দুই ৬০০, ৭০০ থেকে ৯০০ গ্রাম দুই হাজার ৩৫০ থেকে দুই হাজর ৪০০, ৫০০ গ্রাম দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, নদীর মাছের সরবরাহ কম থাকায় ১০ থেকে ৩০ টাকা বেড়েছে চাষের মাছের দাম। আকারভেদে রুই, কাতল ২৮০ থেকে ৩৫০, তেলাপিয়া ২৫০, পাঙাস ১৬০ থেকে ১৭০, পোয়া বড় আকারের ৪০০ থেকে ৪৫০ টাকা ও চিংড়ি ৭০০ থেকে এক হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে তাদের। অন্যদিকে বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম চড়া। যে মাছের দাম এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকা হওয়ার কথা সে মাছ দুই হাজার ৩০০ থেকে দুই হাজার ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে চড়া ইলিশের দাম, অস্বস্তিতে ক্রেতারা

সংবাদ প্রকাশের সময় : ০১:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫