ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাটডাউন: সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিনেও সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। রোববার (২৯ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রফতানি হয়নি।

এর আগে শনিবার (২৮ জুন) সারাদিন বন্ধ ছিল এই স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম।

স্থলবন্দর সূত্রে জানা যায়, শনিবার থেকে ভারতের মোহদীপুর স্থলবন্দরে আটকে আছে প্রায় ৭০০ পণ্যবাহী ট্রাক। এতে দেশে বিভিন্ন পণ্যের যোগান কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। দ্রুত এটির সমাধানের আহ্বান জানিয়েছেন আমদানি-রফতানিকারক ও ব্যবসায়ীরা।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানান, শনিবার সারাদিন শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। আজ সকাল থেকেও শাটডাউন কর্মসূচি চলছে। আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান বলেন, কর্মসূচির কারণে আমদানি-রফতানি সম্পূর্ণরূপে বন্ধ আছে। শনিবারও ভারত থেকে একটি গাড়িও বাংলাদেশে আসেনি। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় মহদীপুর স্থলবন্দরে আটকে আছে পণ্যবাহী ট্রাক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাটডাউন: সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫