বিধ্বস্ত লন্ডনগামী বিমান, ২০০ জনের মৃত্যুর শঙ্কা
- সংবাদ প্রকাশের সময় : ০৩:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। জানা গেছে, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে কলকাতার আহমেদাবাদের মেঘানিনগরে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে।
লন্ডনগামী বিমানে দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানবন্দরের খুব কাছেই উড়ানটি ভেঙে পড়েছে। ২৪২ জন যাত্রী ছিলেন বিমানটিতে, জানিয়েছে গুজরাট পুলিশ।
সংবাদমাধ্রম সূত্রে জানা গেছে, লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন।

আহতদের উদ্ধার করে স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই বিমানে অনেক যাত্রী ছিলেন, এমন খবর পাওয়া গেলেও ঠিক কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
সংবাদ সংস্থা এএনআই গুজরাত পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটিতে বিমানকর্মী এবং যাত্রী মিলিয়ে মোট ২৪২ জন ছিলেন।
একাধিক সূত্রের দাবি, বিমানটি অহমদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে যাচ্ছিল। যদিও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। বিমানটি কোন বিমান সংস্থার তাই নিয়েও বিভ্রান্তি রয়েছে। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধারকাজ।

















