ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চামড়া রফতানির পরামর্শ দিলেন বাণিজ্য উপদেষ্টা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ট্যানারি মালিকরা চামড়া সঠিক দাম না দিলে জেলা পর্যায়ের ব্যবসায়ীদের রফতানি করার পরমার্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন। এ উদ্যোগ বাস্তবায়নে পূর্বের সকল বিধি নিষেধ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (৯ জুন) দুপুরে যশোরের বৃহৎ চামড়ার হাট রাজারহাট পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এসময় যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আজহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহানসহ উচ্চপদন্থ সরকারি কর্মকর্তাগণ তার সাথে ছিলেন। পরিদর্শণকালে তিনি চামড়ার আড়তদারদের সাথে খোলামেলা কথা বলেন।

এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, ট্যানারি মালিকরা যাতে উপযুক্ত মূল্যে চামড়া কিনতে পারে সেজন্য তাদের প্রণোদনা হিসেবে ২২০ কোটি টাকা দিয়েছে। এমনকি কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির দ্বার খুলে দিয়েছে সরকার। এরপরও যদি তারা চামড়ার সঠিক দাম না দেয়া তাহলে জেলা পর্যায়ের ব্যবসায়ীরাই সরাসরি রফতানি করতে পারবেন।

বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, সরকার চামড়া বাজার ব্যবস্থাকে অন্তভূর্ক্তিমূলক করে দিয়েছে। সরকারের পদক্ষেপের কারণে বর্হিবিশে^ আমাদের চামড়ার চাহিদা সৃষ্টি হবে। ফলে শুধু সরকারে উপর দায় চাপিয়ে দিলে হবে না। বর্তমান সরকার চামড়া বাজার ব্যবস্থাপনার জন্য যেসব উদ্যোগ নিয়েছে তা ইতিপূর্বে নেয়া হয়নি। ফলে মাদ্রাসা থেকে চামড়া সংগ্রহ ও বাজারে কেনাবেচায় সমন্বয় তৈরি হলে সরকার নিধার্রিত দামের থেকেও বেশি দামে চামড়া বেচাকেনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা কোন কিছুই মনিটরিং করবো না। সরকার উপযোগিতা সৃষ্টি করে দিয়েছে। এখন কেউ যদি অনাগ্রহ দেখায় তাতে সরকারের কিছু করার নেই। কারণ সরকার এতিমখানা মাদ্রাসার স্বার্থের সাথে দেশের চামড়া শিল্পের ভবিষ্যত রক্ষায় কাজ করছে। গত ১৫ বছরে চামড়া খাতে যে অধঃপতন হয়েছে, নৈরাজ্য ও সিন্ডিকেট হয়েছে তা ভেঙ্গে দিতেই সরকার কাজ করছে। এজন্য আমি সারাদেশ ঘুরে বেড়াচ্ছি। আশাকরি আল্লাহতালা বরকত দিবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চামড়া রফতানির পরামর্শ দিলেন বাণিজ্য উপদেষ্টা

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫