সংবাদ শিরোনাম ::
২০২৫-২৬ অর্থবছর
বাজেটে ঘাটতি দুই লাখ ২৬ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
২০২৫-২৬ অর্থবছরের জন্য সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে। এরমধ্যে ঘাটতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা ধরা হয়েছে। যা জিডিপির ৩.৬ শতাংশ।
সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও থেকে বাজেট প্রস্তাব পেশ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
এসময় সালেহ উদ্দিন আহমেদ বলেন, আগামী অর্থবছরে আমাদের সামগ্রিক বাজেট ঘাটতি ও ঋণ সহনীয় পর্যায়ে থাকবে। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
তিনি আরও বলেন, প্রস্তাবিত বাজেটে মোট ঘাটতির মধ্যে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস হতে এবং ১ লাখ ১ হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে নির্বাহ করার প্রস্তাব করছি। আগামী অর্থবছরে সুদ পরিশোধ বাবদ মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ২২ হাজার কোটি টাকা।





















