ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নতুন নোট পাওয়া যাবে যেসব ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন নকশা ও সিরিজের ১০০০, ৫০ ও ২০ টাকা মূল্যমানের ব্যাংক নোট সোমবার (২ জুন) থেকে গ্রাহকেরা হাতে পাবেন। দেশের ১১টি ব্যাংকের মাধ্যমে এসব নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলোর মধ্যে রয়েছে-সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মূল্যমানের নতুন নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। নতুন ১০০০, ৫০ ও ২০ টাকার নোটে দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের প্রতিফলন ঘটানো হয়েছে। পাশাপাশি, প্রতিটি নোটে যুক্ত করা হয়েছে উন্নতমানের নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জাল নোট শনাক্তে সহায়ক হবে।

১০০০ টাকার নোট
নতুন ১০০০ টাকার নোটের সামনে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে জাতীয় সংসদ ভবনের চিত্র। বেগুনি রঙের এ নোটে রয়েছে বিশেষ ধরনের জলছাপ, রঙ পরিবর্তনশীল নিরাপত্তা সুতা, ম্যাজেন্টা-থেকে-সবুজে পরিবর্তনশীল কালি, মাইক্রোপ্রিন্ট, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য চিহ্নসহ মোট ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য। জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, ‘১০০০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে।

৫০ টাকার নোট
গাঢ় বাদামী রঙের নতুন ৫০ টাকার নোটে সম্মুখভাগে রয়েছে ঐতিহাসিক আহসান মঞ্জিল এবং পেছনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’। এই নোটে রয়েছে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য, যার মধ্যে রয়েছে নিরাপত্তা সুতা, জলছাপ ও মাইক্রোপ্রিন্ট। জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, ‘৫০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে।

২০ টাকার নোট
১০০ ভাগ কটন কাগজে মুদ্রিত ২০ টাকার নোটে জলছাপ হিসেবে রয়েল বেঙ্গল টাইগারের মুখ’, ‘২০’ এবং ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম’ রয়েছে। নোটটিতে সবুজ রঙের আধিক্য। ব্যাংক নোটটির সম্মুখভাগের বামপাশে ঐতিহাসিক স্থাপনা দিনাজপুরের কান্তজিউ মন্দিরের ছবি রয়েছে। নোটের মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি মুদ্রিত। নোটের পেছনভাগে জলছাপ এলাকার ডানপাশে পাহাড়পুর নওগাঁর বৌদ্ধবিহারের ছবি মুদ্রিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন নোট পাওয়া যাবে যেসব ব্যাংকে

সংবাদ প্রকাশের সময় : ১০:৫০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫