ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

ব্যাংক খোলা আজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার (১৭ মে) খোলা সরকারি-বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান। এছাড়াও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ অধস্তন সব আদালতে এ দিন দাপ্তরিক ও বিচারকাজ চলবে।

ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আর এজন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার। একই সাথে সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার কথা জানায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ফলে ১৭ ও ২৪ মে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে। অন্যদিকে গত সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞার সই করা এক বিজ্ঞপ্তিতে সরকারি ছুটির এ দু’দিনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ অধস্তন সব আদালতে দাপ্তরিক ও বিচারকাজ চলবে বলে জানানো হয়।

এছাড়া সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার খোলা থাকছে দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ফলে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকেরা। পাশাপাশি এদিন অন্যান্য কর্মদিবসের মতো শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন চালু থাকবে। গত সপ্তাহে পৃথক এমন নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্যাংক খোলা আজ

সংবাদ প্রকাশের সময় : ০১:০৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫