পহেলা বৈশাখ ঘিরে ইলিশের দাম চড়া
- সংবাদ প্রকাশের সময় : ০১:২০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
পহেলা বৈশাখকে সামনে রেখে বাজারে উত্তাপ ছড়াতে শুরু করেছে পদ্মার ইলিশ। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,৮০০ থেকে ২,০০০ টাকায়। এছাড়া দেড় কেজি ওজনের ইলিশ ২,৫০০ টাকা। আর ২,২০০ টাকায় বিক্রি হচ্ছে ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ।
বেড়েছে চালের দামও। মানভেদে প্রতি কেজি চালে বাড়তি ৮-১৫ টাকা গুণতে হচ্ছে ক্রেতাদের। তবে আসছে বৈশাখে চালের দাম কমতে পারে বলে আশ্বাস বিক্রেতাদের।
অপরদিকে, কিছু সবজির দাম নাগালের মধ্যে থাকলেও দাম বেশি বলছেন ক্রেতারা। পটল বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজিতে, ঢেঁড়স প্রতি কেজি ৫০ টাকা, আকারভেদে লাউ প্রতি পিস ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। লাল শাক প্রতি আটি বিক্রি হচ্ছে ১৫-২০ টাকা, পুঁইশাক ৩০-৪০ টাকা আটিতে বিক্রি হচ্ছে।
মাছ ও মাংসের সঙ্গে কমতে শুরু করেছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। বিক্রেতারা বলছেন, প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকা কেজিতে।

























