ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই খাত

ডিজিটাল মার্কেটিংয়ে বছরে আয় ৩০ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত হচ্ছে তরুণ-তরুণীরা। দেশি-বিদেশি গ্রাহকের সেবা পৌঁছে দিতে কাজ করছে দিনরাত। কুমিল্লায় সাধারণ শিক্ষায় পড়াশোনা করেও হাজার মিলিয়ন ডলারের এই বাজারে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে উঠছে তরুণরা। এ খাতে দক্ষ কর্মী বাড়ালে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ডিজিটাল মার্কেটিং।

শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি উপার্জনের জন্য ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত হচ্ছে। দ্রুত বর্ধনশীল এ খাত থেকে কুমিল্লার তরুণরা বছরে আয় করছে প্রায় ৩০ মিলিয়ন ডলার। এ খাতে যুক্ত হয়েছে প্রায় ৫ হাজার কর্মী।

কঠোর পরিশ্রম, ধৈর্য আর চ্যালেঞ্জ নেয়ার সক্ষমতা তরুণদের এপথে এনে দিচ্ছে সফলতা। কাজের সুযোগ তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কনটেন্ট মার্কেটিং ও ইমেইল মার্কেটিংয়ে।

বিটিআরসির তথ্যানুযায়ী, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি ২৮ লাখ। দ্রুত বিকাশমান এ শিল্প বছরে ২০ শতাংশ করে বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক পর্যায়ের নারীরা।

২০২৫ সালের মধ্যে বাংলাদেশের ই-কমার্স খাতের বাজার ৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে। প্রযুক্তি খাতে বৈদেশিক মুদ্রা আহরণের সম্ভাবনা কাজে লাগাতে ডাটা সাইন্স নির্ভর প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বিশ্লেষকদের। একই সঙ্গে পরামর্শ দেন তরুণদের আগ্রহী করতে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও তদারকি বাড়ানোর।

প্রাতিষ্ঠানিকভাবে একাডেমিক স্কিল বাড়ানো গেলে দেশের সবচেয়ে বড় শিল্পখাত হিসেবে পরিণত হবে ডিজিটাল মার্কেটিং। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই খাত

ডিজিটাল মার্কেটিংয়ে বছরে আয় ৩০ মিলিয়ন ডলার

সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫