ঢাকা ১১:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চার ব্যাংক খোলা শুক্রবার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক শুক্রবার (২৮ মার্চ) খোলা থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বেতন তোলার সুবিধার জন্য এ দিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সব শাখা খোলা থাকবে। অফিস ৩টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে ইএফটিএন পদ্ধতিতে বেতন-ভাতা চালু করতে গিয়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে। গত ডিসেম্বর থেকে বিভিন্ন ডিজিট ভুলের কারণে অনেকের বেতন-ভাতা আটকে ছিল। জটিলতা নিরসন করে আজ অনেকেই বেতন পেয়েছেন। ঈদের আগে আজ ছিল শেষ লেনদেন। এদিন শেষ মুহূর্তে অনেকের অ্যাকাউন্টে বেতন যাওয়ায় অনেকে টাকা তুলতে পারেননি।

এদিকে শুক্রবার থেকে টানা ৯ দিন ছুটি থাকবে। যে কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে ২৮ মার্চ শুক্রবার ছুটির দিন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা রাখতে হবে। এদিন সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত লেনদেন হবে। আর ৩টা পর্যন্ত খোলা থাকবে।

এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুমাতুল বিদার বিরতি থাকবে। বিধি অনুযায়ী ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের ভাতা দিতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চার ব্যাংক খোলা শুক্রবার

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫