ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিগত সরকারের আমলে লুকিয়ে রাখা খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ ব্যাংক। ফলে খেলাপি ঋণের আসল চিত্র বেরিয়ে আসতে শুরু করেছে। ২০২৪ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা, যা বিতরণকৃত মোট ঋণের ২০ দশমিক ২ শতাংশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন. ডিসেম্বর শেষে ব্যাংকগুলোতে মোট ঋণের স্থিতি ১৭ লাখ ৭৭ হাজার কোটি টাকা। এর মধ্যে মোট খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা। যা মোট ঋণের ২০ দশমিক ২ শতাংশ।

২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ ৭৩ হাজার ৫৮৬ কোটি টাকা বেড়ে প্রায় ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা হয়, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ১৭ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী: ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাসীন হয় তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার সময়ও খেলাপি ঋণ ছিল ৫০ হাজার কোটি টাকার মধ্যে। ২০১৪ সালের ডিসেম্বরে খেলাপি ঋণ বেড়ে ৫১ হাজার ৩৭২ কোটি টাকা হয়।

এছাড়াও তৃতীয় দফায় ক্ষমতা নেওয়ার সময় ২০১৮ সালের শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ৯৩ হাজার ৯১১ কোটি টাকা, ২০২৩ সালের ডিসেম্বরে বেড়ে দাঁড়ায় ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। গত বছর জুনে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। ওই সময় মোট বিতরণকৃত ঋণের ১২ দশমিক ৫৬ শতাংশ খেলাপি ছিল। গত বছর মার্চে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা।

ব্যাংক খাতে প্রধান সমস্যা খেলাপি ঋণ। প্রতিবছরই তিন মাস অন্তর অন্তর অর্থাৎ বছরে চারবার খেলাপি ঋণের হালনাগাদ করে থাকে বাংলাদেশ ব্যাংক। ২০২৪ সালে ডিসেম্বর প্রান্তিকের খেলাপি ঋণ আজকে ঘোষণা করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকা

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫