ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক আইসিসিবি হেরিটেজে সুরে-স্বাদে রাজকীয় সন্ধ্যা রোমাঞ্চকর ফাইনালে জমজমাট সমাপ্তি: এবিজি ইউনিভার্সিটি কাপের শিরোপা জিতল ইউল্যাব

বিপিএল : কে কত টাকা পেলেন

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপিএলের একাদশ আসর শেষ হয়েছে শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি ধরে রাখলো বরিশাল। শিরোপা হারালেও রানার্স-আপ হয়ে বড় অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে চিটাগং।

এবছর প্রাইজমানি বাড়িয়ে দল ও ব্যক্তিগত পর্যায়ে ১০টি ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একাদশ আসরের চ্যাম্পিয়ন হয়ে বরিশাল পেয়েছে ২ কোটি ৫০ লাখ টাকা। রানার্স-আপ চিটাগং পেয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।

আসরে প্রথমবারের মতো তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দলকেও আর্থিক পুরস্কার দিয়েছে বিসিবি। তৃতীয় হয়ে খুলনা টাইগার্স ৬০ লাখ আর চতুর্থ হয়ে রংপুর রাইডার্স নিজেদের পকেটে পুরেছে ৪০ লাখ টাকা।

৩৫৫ রান ও ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হওয়া মেহেদী হাসান মিরাজ পেয়েছেন ১০ লাখ টাকা। ফিফটির ইনিংসে দলকে জিতিয়ে ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে তামিম ইকবাল পেয়েছেন ৫ লাখ টাকা।

৫১১ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক মোহাম্মদ নাঈম আর ২৫ উইকেট নিয়ে আসরের সেরা উইকেট শিকারি তাসকিন আহমেদ জিতেছেন ৫ লাখ করে টাকা।

৪৮৫ রান করে সেরা উদীয়মান খেলোয়াড় হয়ে ৩ লাখ টাকা পেয়েছেন তানজিদ হাসান তামিম। এছাড়া আসরের সেরা ফিল্ডারের খেতাব জিতে ৩ লাখ টাকা পেয়েছে মুশফিকুর রহিম। উইকেটের পেছনে থেকে ১৪ ডিসমিসালে অবদান রেখেছিলেন তিনি।

সব মিলিয়ে এবারের আসরে ৫ কোটি ৩১ লাখ টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিসিবি। অবশ্য প্রতি ম্যাচে ম্যাচসেরার পুরস্কার ধরলে টাকা অঙ্কটা আরও বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিপিএল : কে কত টাকা পেলেন

সংবাদ প্রকাশের সময় : ১১:২০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫