ঢাকা ১২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক

স্পট ফিক্সিং, বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ২২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এনামুল হক বিজয়কে ঘিরে স্পট ফিক্সিংয়ের নানা অভিযোগ উঠেছে। তাই তাকে দেশত‍্যাগের অনুমতি না দেয়ার বিষয়টি ইমিগ্রেশনকে জানানো হয়েছে। চলতি বিপিএলে শুরু থেকেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে।

এরপর তা বেড়ে যায়। এই অবস্থায় বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হককে যেন দেশ ছাড়তে না দেয়া হয়।

সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা নিশ্চিত করেন ‘মিস্টার এনামুল হকের ব‍্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সে অনুযায়ী ব‍্যবস্থা গ্রহণও করা হয়েছে। এ ব‍্যবস্থা অবশ‍্য আপৎকালীন। দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে এনামুলের দেশত‍্যাগের ওপর সতর্কতা তুলে নেয়া হবে।

উল্লেখ্য, চলতি বিপিএল মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল। এরপর তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক ঘোষণা রাজশাহী।

এনামুল একা নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। আবার রাজশাহী ছাড়া আরও অন্তত তিনটি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

স্পট ফিক্সিং, বিজয়ের দেশত‍্যাগে নিষেধাজ্ঞা

সংবাদ প্রকাশের সময় : ১২:১৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫