ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ২২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন পৌঁছাতেই আবেগাপ্লুত হয়ে মাকে জড়িয়ে ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার বেগম জিয়া যে লন্ডন হাসপাতালে ভর্তি, সেখানে সকাল হতে না হতেই কনকনে শীত উপেক্ষা করে মায়ের জন্য রান্না করা খাবার নিয়ে যান ছেলে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে খাবার নিয়ে লন্ডন ক্লিনিকে যান তারেক রহমান। এসময় তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরেফ) ইউরোপের সমন্বয়ক কামাল হোসেন উপস্থিত ছিলেন।

1 2 3

এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। সেখানে পৌঁছে গত বুধবার ক্লিনিকে ভর্তির পর প্রায় সার্বক্ষণিক মা খালেদা জিয়াকে সঙ্গ দিচ্ছেন বড় ছেলে তারেক রহমান। পুত্রবধূ ডা. জুবাইদা রহমানের হাতে রান্না করা খাবার নিয়ে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালেও তারেক রহমান মায়ের জন্য বাসা থেকে নাশতা নিয়ে যান বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মায়ের জন্য খাবার নিয়ে হাসপাতালে তারেক রহমান

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৪:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫