ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি জয়পুরহাটে অবৈধভাবে তেল মজুদ করায় জরিমানা প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে সংরক্ষিত নারী আসনে বিএনপি ও জামায়াত জোটের কার কত আসন? সারা দেশে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট, ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও টিউলিপদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সন্ত্রাসবিরোধী বিল পাস

বললেন প্রেস সচিব

আগামী মাসের মধ্যে বই পাবে সবাই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ১৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী মাসের মধ্যে পাঠ্যপুস্তক সবাই হাতে পাবে। এনিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে।

সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় প্রেস সচিব বলেন, আওয়ামী লীগের আমলে ১ জানুয়ারি বই উৎসব করলেও সবার হাতে যেত তিন থেকে চার মাস পর। এবার আগামী মাসের মধ্যে সবার হাতে বই পৌঁছে যাবে।

আগামী বছর থেকে জানুয়ারির ১ তারিখেই সবার হাতে বই তুলে দেয়া হবে বলেও জানান শফিকুল আলম।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে আগামী সপ্তাহে সরকার সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করবে। শুধু রাজনৈতিক দলই নয়, গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ হবে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রক্লেমেশনে ফ্যাসিবাদ বিরোধী সবার অবদান স্বীকার করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ঘোষণাপত্র প্রকাশ করতে একটু দেরি হবে হয়তো, তবে খুব বেশি দেরি নয়।’

এখন থেকে কোনো গানের আসর কিংবা কোনো মাজারে হামলা হলে সরকার ছাড় দেবে না। যারা ভিকটিম তাদের মামলা করার পরামর্শ দিয়েছেন মাহফুজ।

এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, অপূর্ব জাহাঙ্গীর, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বললেন প্রেস সচিব

আগামী মাসের মধ্যে বই পাবে সবাই

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫