ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

জুলাই হত্যাকাণ্ডে জড়িত

বিএসএমএমইউর চিকিৎসকসহ ১৫ জন বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ২২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লক এলাকায় জুলাই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তা-কর্মচারীরা হলো- ডা. আবু তোরাব আলী মিম (কার্ডিওলজি বিভাগ, মেডিকেল অফিসার), ডা. রিয়াজ সিদ্দিকী প্রাণ (চর্ম ও যৌন রোগ বিভাগ, মেডিকেল অফিসার), নিতীশ রায় (পরিচালক [হাসপাতাল] অফিস, পেইন্টার), মো. সাইফুল ইসলাম (পরিচালক [হাসপাতাল] অফিস, পেইন্টার), কাজী মেহেদী হাসান (পরিচালক [হাসপাতাল] অফিস, এমএলএসএস), শহিদুল ইসলাম (সহকারী ড্রেসার), সন্দীপ (সুইপার), উজ্জল মোল্লা (রেসপিরেটরি মেডিসিন বিভাগ, অফিস সহকারী), সুজন বিশ্ব শর্মা (পরিবহন শাখা, ড্রাইভার), ফকরুল ইসলাম জনি (বহির্বিভাগ, এমএলএসএস), রুবেল রানা (ল্যাবরেটরি সার্ভিস সেন্টার, কাস্টমার কেয়ার অ্যাটেনডেন্ট), শবনম নূরানী (সুপার স্পেশালাইজড হাসপাতাল, সিনিয়র স্টাফ নার্স), শাহাদাত (ওয়ার্ড মাস্টার অফিস, এমএলএসএস), মুন্না আহমেদ (কার্ডিওলজি বিভাগ, এমএলএসএস) ও আনোয়ার হোসেন (ওয়ার্ড মাস্টার অফিস, এমএলএসএস)।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯৪তম সভার সিদ্ধান্ত মোতাবেক বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন এই বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের সম্মুখে সংগঠিত হত্যার সঙ্গে জড়িত বিশ্ববিদ্যালয়ে কর্মরত চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ও কর্মচারীগণকে দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ধারা ২ এর (ছ), (জ), (ঝ) ও (ঢ) অনুযায়ী সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হলো।

অফিস আদেশে আরও বলা হয়, বরখাস্তকালীন সময়ে অভিযুক্তরা দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশের ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। তবে তাদের চাকরি বিধি মোতাবেক নিয়ন্ত্রিত থাকবে। এ আদেশ ২০২৫ সালের ৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাই হত্যাকাণ্ডে জড়িত

বিএসএমএমইউর চিকিৎসকসহ ১৫ জন বরখাস্ত

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫