ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত ডিআইজির বাসায় ডিজে পার্টি, অংশ নিতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের ৬৭৮ কোটি টাকার স্বর্ণ-হীরার লেনদেন, জুলাই আন্দোলনের মামলায়ও আসামি দিলীপ মৌলভীবাজারে দুই রেস্টুরেন্টে ৫৭ হাজার টাকা জরিমানা বসুন্ধরা পূজামণ্ডপ পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান দল নয়, দেশ বড়—তারেক রহমানের রাজনীতিতে নতুন বার্তা খাটে বৃদ্ধার গলাকাটা মরদেহ, জমির দলিল ও স্বর্ণালংকারের খোঁজ মিলছে না নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ার হোসেনের যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পূজা দেখতে যাওয়ার পথে প্রাণ গেল দুই ভাই-বোনের

সময় টিভির সাংবাদিক সজিবকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নড়াইল প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নড়াইলে সময় টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব (৩৯)-কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর উপরে এ হামলার ঘটনা ঘটে।

আহত সৈয়দ সজিবুর রহমান সজিব কে প্রথমে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিলে তার অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে।

narail pic 4

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব মোটরসাইকেল যোগে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইল শহরের বাসার দিকে আসছিলেন। পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ১০/১২ জন দুর্বৃত্তরা তাকে ধরে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বলেন,ঘটনাটি শোনামাত্র আমি নড়াইল আধুনিক সদর হাসপাতালে গিয়ে ছিলাম। সাংবাদিক সজীবের প্রচন্ড রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সময় টিভির সাংবাদিক সজিবকে কুপিয়েছে দুর্বৃত্তরা

সংবাদ প্রকাশের সময় : ১১:৩০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪