ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কী থাকছে?

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ ৩১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। রোববার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সারজিস আলম বলেন, আমরা বিপ্লবের একটি মাত্র ধাপ পার করেছি। বিগত ১৬ বছরে জনগণ অনেক অন্যায়-অত্যাচার সহ্য করেছে। এজন্যই মানুষ রাজপথে নেমেছিল। দেশের মানুষের আশা-আকাঙ্খাগুলো লিপিবদ্ধ থাকা উচিত। সেই দলিল আগের সিস্টেমকে বাতিল ঘোষণা করবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র রাজনৈতিক দলগুলোর মত নিয়ে সংশোধন বা পরিমার্জন করা হচ্ছে। এ সময় ঘোষণাপত্রটি আরও আগেই দেয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, ২০১৮ সালের কোটা ও সড়ক আন্দোলন শেখ হাসিনার ভীত নাড়িয়ে দেয়। চব্বিশের আন্দোলন সেখানে শেষ পেরেক মারে। একাত্তরে বিপ্লব বেহাত হয়েছে উল্লেখ করে বলেন, চব্বিশেরটা তেমন হতে দেয়া হবে না।

হাসনাত আবদুল্লাহ বলেন, ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। তারা অভ্যুত্থানের বৈধতাকে প্রশ্ন করছে। তাই একটি লিগ্যাল ডকুমেন্ট থাকা উচিত। এই ঘোষণাপত্র কোনো দলের নয়। এতে গণমানুষের আশা-আকাঙ্খার ইশতেহার ঘোষিত হবে। মানুষ যে মুজিববাদী চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার স্বীকৃতি দেয়া হবে।

বাহাত্তরের সংবিধানকে মুজিববাদি উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে। পাশাপাশি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার কথাও বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কী থাকছে?

সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪