ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

পরিবারের জিম্মায় ছাড়া পেলেন মুন্নী সাহা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংবাদিক মুন্নি সাহাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অসুস্থতার কারণে আইনি প্রক্রিয়ায় মুন্নি সাহাকে রাতে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজার এলাকায় মুন্নী সাহাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়।

আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সুবিধা নিয়ে সরকারের পক্ষে সাফাইয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহা।

তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে কাজ করেন। পরবর্তীতে একুশে টেলিভিশনে যোগ দেন। এরপর যান এটিএন বাংলায়। সেখান থেকে এটিএন নিউজে যোগ দেন তিনি। ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে ‘এক টাকার খবর’ নামে একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হন।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের মামলায় আসামি মুন্নী সাহা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিবারের জিম্মায় ছাড়া পেলেন মুন্নী সাহা

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪