ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

ডিসেম্বরের মধ্যেই প্রতিবেদন দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন কমিশনটির প্রধান ড. বদিউল আলম মজুমদার। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে এফডিসিতে ‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন, প্রার্থী ও নাগরিকের ভূমিকা’ শীর্ষক ছায়া সংসদে তিনি এ তথ্য জানান।

এ সময় বদিউল আলম মজুমদার বলেন, অতীতের মতো বর্তমানে নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। তবে ভোটার তালিকা তৈরি-হালনাগাদ ও প্রবাসীদের ভোটার তালিকা করাই এবারের চ্যালেঞ্জ। নির্বাচন প্রক্রিয়া সঠিক রেখে সুষ্ঠু নির্বাচন করার মূল দায়িত্ব নির্বাচন কমিশনের বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সঠিকভাবে দায়িত্ব পালন করা জরুরি। অতীতে যারা নির্বাচনী দায়িত্ব পালনের সময় অপরাধ করেছে, তাদের শাস্তির বিধান রয়েছে। কিন্তু যারা সাংবিধানিক পদে থেকে অপরাধ করেছে তাদের কোন পদ্ধতিতে শাস্তির আওতায় আনা যায় তা খতিয়ে দেখা উচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিসেম্বরের মধ্যেই প্রতিবেদন দেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪