ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার ৭ দাবি রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিকশা, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ সাত দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছ। সমাবেশ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়।

শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ করে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।

তাদের দাবিগুলো মধ্যে রয়েছে-নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট দেওয়া, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যটারিচালিত যানবাহনের আধুনিকায়ন করা।

এ ছাড়াও ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাসহ নিহত ও আহত সব শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধে চার্জিং স্টেশন স্থাপন করা এবং সব শ্রমিকদের জন্য আর্মি রেটে রেশন, পেনশন ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থার দাবিও জানিয়েছে সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা মহানগর এলাকায় তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। সেই সাথে ব্যাটারিচালিত রিকশা বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর থেকেই ঢাকায় বিভিন্ন এলাকায় আন্দোলন চালাচ্ছে ব্যাটারিচালিত রিকশাচালকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার ৭ দাবি রিকশা-ভ্যান-ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪