সংবাদ শিরোনাম ::
পুলিশের ৫৪ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বদলি হওয়া করমকর্তাদের মধ্যে ৩১ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২৩ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
























