ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ স্থগিত

নিজস্ব প্রতিবেদত
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ স্থগিত করেছেন হাইকোর্ট। কোটা পদ্ধিত অনুসরণ করে তাদের নিয়োগ দেয়ায় আদালত এ আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচাপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

কোটা পদ্ধিত অনুসরণ করে তাদের নিয়োগ দেওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন। বুধবার (২০ নভেম্বর) থেকে এই সাড়ে ৬ হাজার শিক্ষককে নিয়োগ পত্র দেওয়ার কথা ছিল।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় গত ৩১ অক্টোবর। এতে ৬ হাজার ৫৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ওইদিন সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত ২২ এপ্রিল প্রকাশিত হয়। এতে ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। ২৯ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ স্থগিত

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪