ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

অনির্দিষ্টকাল বন্ধ তিতুমীর কলেজ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। জানা গেছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী রেল ক্রসিং ও আমতলী এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবে তারা। সেই সাথে তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন (বন্ধ) থাকবে।

সোমবার (১৮ নভেম্বর) রাতে এ কর্মসূচি ঘোষণা করেন প্রতিষ্ঠানটির আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে, সন্ধ্যার পর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে অনশনে বসেন আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল। আর কলেজের সামনের সড়ক অবরোধ করায় মহাখালী আমতলী মোড় থেকে গুলশান-১ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এসময় প্রায় দুই হাজার শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে অবস্থান নেয়। বিকেল ৪টা পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি পালন করে। অন্যদিকে, শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে যান।

এর কিছুক্ষণ পরেই কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছিল নোয়াখালী থেকে আসা আন্তঃনগর ট্রেন উপকূল এক্সপ্রেস। মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় শিক্ষার্থীরা সেটি থামানোর চেষ্টা করে। কিন্তু ট্রেনটি না থেমে গতি কমিয়ে চলতে থাকলে শিক্ষার্থীরা সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করন। এতে ট্রেনের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। আহত হন এক শিশুসহ ৫ যাত্রী।

একপর্যায়ে শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। একই কারণে মহাখালী ফ্লাইওভারেও যান চলাচল করেনি। এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেককেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, কিছু সমস্যা থাকে, যা একদিনে শেষ হয় না। তিতুমীর কলেজের ভাই-বোনদের প্রতি আহবান, আপনারা শান্ত হোন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনির্দিষ্টকাল বন্ধ তিতুমীর কলেজ

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪