ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা পাস স্থগিত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

সার্কুলারে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কার্যকারিতা থাকবে না।

সোমবার (১৮ নভেম্বর) বেবিচকের সার্কুলারটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সার্কুলারটি জারি করেছেন বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান।

তাতে বলা হয়েছে, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত ঘোষণা করা হলো। ঢাকা এয়ারপোর্টে (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) চলাচলের জন্য সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা এভসেক আইডি নম্বরসহ নতুন পাস সংগ্রহ করতে হবে।

বেবিচক কর্তৃপক্ষ বিমানবন্দরের যাত্রীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার করেছিল, সেটি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়েছে, নিয়ন্ত্রিত টার্মিনাল, এয়ারসাইডে প্রবেশ ও দায়িত্ব পালনের জন্য আগামী ৩০ নভেম্বর থেকে বৈধ এভসেক আইডি সম্বলিত পাস থাকতে হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডি নিতে বলা হচ্ছে। নতুন এভসেক আইডি সম্বলিত পাস ছাড়া অন্য কোনো পাস নিয়ে বিমানবন্দরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা পাস স্থগিত

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪