ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার খুলনায় ৫টি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক রাণীশংকৈলে বসতবাড়ির সিমগাছে কালিম পাখির সংসার, দেখতে ভিড় পাখিপ্রেমীদের ফ্রি চিকিৎসা, চরাঞ্চলে স্বাস্থসেবায় আশার আলো লক্ষ্মীপুর রামগতিতে ভাসমান হাসপাতালে  নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল ঈদযাত্রায় যানজটের ঝুঁকি ২০৭ স্থানে, নাজুক দেড় হাজার কিলোমিটার সড়ক চন্দ্রগঞ্জে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া? নতুন প্রতিবেদনে চাঞ্চল্যকর দাবি তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ

২০২৫ সালে দুর্গাপূজায় ৮ দিন ছুটি!

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ১০৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৫ সাল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির প্রস্তাবিত তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় ৭৬ দিন ছুটি রাখা হয়েছে। তালিকাটি অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।

৭৬ দিন ছুটির মধ্যে ২ মার্চ থেকে রমজান ধরে ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে টানা ১৫ দিন ছুটি থাকবে। এ ছুটি ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চলবে। এরমধ্যে সাপ্তাহিক (শুক্র-শনি) ছুটি আছে চার দিন।

দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। যদিও এরমধ্যে লক্ষ্মী পূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।

এ ছাড়া এবারও প্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

এর আগে, গত ২২ অক্টোবর ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন (এক দিন সাপ্তাহিক ছুটি পড়েছে), ঈদুল আজহায় ছয় দিন (এক দিন সাপ্তাহিক ছুটি পড়েছে) ও শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি রাখা হয়েছে।

সবমিলিয়ে আগামী বছর সাধারণ ছুটি ১২ দিন ও নির্বাহী আদেশের ছুটি থাকবে ১৪ দিন। তবে সাধারণ ছুটির মধ্যে পাঁচ দিন এবং নির্বাহী আদেশের ছুটির মধ্যে চার দিনই সাপ্তাহিক ছুটি থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২০২৫ সালে দুর্গাপূজায় ৮ দিন ছুটি!

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪